নিজস্ব প্রতিবেদক | ০২:১৫ এএম, ২০২২-০৩-২৩
শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন ক্লাস আজ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় ঝগড়াবিলস্থ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
সকালে একাডেমিক ভবনের পাঁচটি বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ম কানুন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও জনাব মাহবুব আরা, সহকারী রেজিস্ট্রার (একাডেমিক), জনাব নৃপেন চাকমা, পিএসটু ভিসি (সহকারী রেজিস্ট্রার), জনাব মোহাম্মদ কামরুল হাসান, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । উল্লেখ্য, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে নতুন বিষয় হিসেবে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি যুক্ত হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited